জেএসসি পরীক্ষা ২০১৪

আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কী?

আপডেট : ৩১ মে ২০১৪, ১৯:৫১
প্রশ্ন ১। তত্কালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু কী ছিল? উত্তর: ঢাকাই মসলিন। প্রশ্ন ২। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে কী জড়িত? উত্তর: কুটির শিল্প। প্রশ্ন ৩। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কতদিন সময় লাগত? উত্তর: কমপক্ষে ছয় মাস। প্রশ্ন ৪। কোন মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের জন্য উপযুক্ত? উত্তর: বর্ষাকাল। প্রশ্ন ৫। জামদানি বোনার জন্য অপরিহার্য বস্তু কোনটি? উত্তর: শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতা। প্রশ্ন ৬। যারা তুলা থেকে হাতে সুতা কাটে তাদের কী বলা হয়? উত্তর: কাটুনি। প্রশ্ন ৭। লোকশিল্প কী? উত্তর: দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য। প্রশ্ন ৮। টোপর কী? উত্তর: হিন্দু সমপ্রদায়ের বরের মাথার মুকুট। প্রশ্ন ৯। জামদানি কারিগরদের বাস কোথায়? উত্তর: নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে। প্রশ্ন ১০। ঢাকার নবাব পরিবার কী দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল? উত্তর: হাঁতির দাঁত দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল। প্রশ্ন ১১। স্বদেশি আন্দোলনের ফলে তৈরি হয়েছিল কোন কাপড়? উত্তর: খাদি কাপড়। প্রশ্ন ১২। হাসিয়া কী? উত্তর: গৃহনির্মাণের কাজে ব্যবহূত কারুকার্যখচিত কাঠের কাজ। প্রশ্ন ১৩। পুতুল, টোপর ইত্যাদির মধ্যে কোন শিল্পের সৃজনশীল নমুনা দেখা যায়? উত্তর: সোলা শিল্পের। প্রশ্ন ১৪। আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কী? উত্তর: কাপড়ের পুতুল তৈরি করা। প্রশ্ন ১৫। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে? উত্তর: ‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে। প্রশ্ন ১৬। কামরুল হাসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯২১ খ্রিস্টাব্দে। প্রশ্ন ১৭। কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: কলকাতায়। প্রশ্ন ১৮। কামরুল হাসান সুদীর্ঘকাল কোথায় কর্মজীবন অতিবাহিত করেছিলেন? উত্তর: ঢাকা চারু ও কারুকলা ইনস্টিটিউটে। প্রশ্ন ১৯। ‘বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা’ বইটির রচয়িতা কে? উত্তর: কামরুল হাসান। প্রশ্ন ২০। কামরুল হাসান কবে মারা যান? উত্তর: ১৯৮৮ খ্রিস্টাব্দে ২রা ফেব্রুয়ারি।