ক্যাপশন নিউজ

আপডেট : ৩১ মে ২০১৪, ২০:০৪
সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর নবনির্বাচিত সভাপতিসহ কার্যনির্বাহী সদস্যগণের সাথে সাক্ষাতে মিলিত হন রিক্রুটিং এজেন্সিজ এমপ্লয়ীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (রায়াব) নেতৃবৃন্দ। সভাপতি আকতার হোসেনের নেতৃত্বে রায়াব নেতৃতবৃন্দ নবনির্বাচিত বায়রা নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানান ০০০০ ইসলামী ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহেরের সভাপতিত্বে গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল রাজী, ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার, আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমান, কুয়েত আওকাফ পাবলিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল জালাহমা, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৮% ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয় ০০০০ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির ১১৫তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মামুন-উর-রশিদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন