আজ ‘রক্তাক্ত প্রান্তর’

আপডেট : ৩১ মে ২০১৪, ২০:৩৮
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রাদলের পরিবেশনায় মুনীর চৌধুরী রচিত ও সুলতান সেলিম নির্দেশিত যাত্রাপালা ‘রক্তাক্ত প্রান্তর’ মঞ্চস্থ হবে। যাত্রাপালার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে, শিশির রহমান, জয়িতা, শর্মিমালা, কমল, মিঠু ও রিক্তা সুলতানা প্রমুখ।