আজকের নাটক

আপডেট : ৩১ মে ২০১৪, ২০:৩৯
২৫ পেরিয়ে ‘ইত্যাদি’র পুনঃপ্রচার গত ৩০ মে প্রচারিত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার করা হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। ৯০ মিনিটের একটি অনুষ্ঠানে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ০০০ কেয়ার অ্যান্ড কিউর আরটিভিতে চিকিত্সা বিষয়ক প্রশ্নত্তোরের অনুষ্ঠান প্রচার হবে আজ বিকেল ৫টায়। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ডা. এস চক্রবর্তী। ০০০ চোখের বালি একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চোখের বালি’। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন মোবারক দুর্বার এবং পরিচালনা করেছেন পংকজ ঘোষ। আজ রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।