ইউরোপীয়ান ইউনিয়নের পরবর্তী প্রধান হিসাবে লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জিনক্লউড জানকারকে সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল। ইউরোপীয়ান ইউনিয়নের কমিশন হিসাবে এঙ্গেলা মার্কেল জানকারকে সমর্থন দিলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বিরোধিতা করেছেন। গত রবিবার অনুষ্ঠিত ইউরোপিয়ান নির্বাচনে অধিকাংশ আসন পেয়েছেন জিনক্লউড জানকারের দল ইউরোপীয়ান পিপলস পার্টি। নির্বাচনে ৭৫১টি আসনের ভেতরে ২১৩ আসন পেয়েছে এঙ্গেলা মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রাটিক পার্টি।
