ভারতে দুই ধর্ষিতার ঝুলন্ত লাশ

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ২ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ৩১ মে ২০১৪, ২১:৪৮
ভারতের উত্তর প্রদেশে বাদাউনের কার্তা গ্রামে ধর্ষণ শেষে গাছে দুই বোনের ঝুলন্ত লাশ নিয়ে দেশজুড়ে ক্ষোভ বাড়ছে। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে রাজ্য সরকার। দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে ঘটনাটির ওপর একটি প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারদিনের সরকারের জন্য এ ঘটনাকে প্রথম একটি চ্যালেঞ্জ হিসাবেই দেখা হচ্ছে। এনডিটিভি জানায়, মঙ্গলবার রাতে অপহূত হয়েছিল দুই জ্ঞাতি বোন। বুধবার সকালে তাদের গাছে ঝোলানো মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের অভিযোগ দেয়া হলেও পুলিশ তাদের সহায়তা করেনি। পুলিশ সক্রিয় হলে তাদের বাঁচানো যেতো। ১৪ ও ১৫ বছর বয়সী দুই বোনকে উপর্যুপরি ধর্ষণের পর তাদের গাছে ঝুলিয়ে হত্যা করে।