কচুয়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:২০
বাগেরহাটের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দু’জনকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার বাগেরহাটের কচুয়া-সাইনবোর্ড সড়কের আড়িয়ামদ্দন এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতরা একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আহতরা হচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেখ নজরুল ইসলাম (৫৯) ও সেখ শহীদুল ইসলাম শহীদ (৪৫)। এর মধ্যে নজরুলকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শহীদকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।