সিলেটে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৩
সিলেট মহানগরীর শাহজালাল উপশহরের তেররতনে শনিবার বিকালে পরিত্যক্ত একটি ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। কুড়িয়ে পাওয়া ককটেলকে বল ভেবে খেলতে গিয়ে শিশুরা আহত হয়। আহতরা হলো- তেররতনের সৈয়দ শরীফ উদ্দিনের মালিকানাধীন কলোনির বাসিন্দা নাইমা বেগম (১২), তাহিয়া বেগম (৭) ও শাপলা বেগম (৫)। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, তেররতন এলাকায় একটি ভাঙ্গাড়ি দোকানের পেছনে শিশু তিনটি খেলা করছিল। হঠাত্ ককটেল বিস্ফোরণে শিশুরা আহত হয়।