চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৩৪
ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী এবং ‘অণু সূর্যের গান’ ও ‘রোদের পথে ফেরা’ দু’টি কবিতার বই লেখক শতাব্দী এষ ২২ বছর ধরে দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে ভুগছে। প্রতিমাসে চিকিত্সা চালাতে প্রায় ২০/২৫ হাজার টাকা ব্যয় হয়। শতাব্দীর চিকিত্সা করতে গিয়ে পিতা সাংবাদিক জ্যোতিশ এষ তার স্থাবর সম্পত্তি বিক্রি করে এখন নিঃস্ব প্রায়। চিকিত্সকরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে হলে বিদেশে নিয়ে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। এর জন্য প্রায় ৩০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তার পিতার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তাই তার পিতা সরকারি-বেসরকারি সংস্থা এবং সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ শতাব্দী এষ/জ্যোতিশ চন্দ্র এষ, সঞ্চয়ী হিসাব নং-৩৪০৩৮৪২৯, সোনালী ব্যাংক লিমিটেড, জামালপুর প্রধান শাখা। মোবাইল নং ০১৭১৫-৬২৬২৭৬। আহমাদ আমীন ফুটফুটে শিশু আহমাদ আমীন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ঢাকায় বিভিন্ন হাসপাতালে তার চিকিত্সা করা হয়েছে। এখন তাকে চিকিত্সার জন্য বিদেশে নেয়া হবে। এতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই তার পরিবার সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:নাশীদ আহমাদ আমীর বুলবুল, সঞ্চয়ী হিসাব নং-১২৮৯৭-৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ধানমন্ডি শাখা-সাত মসজিদ রোড, ঢাকা, মোবাইল-০১৭৭৫৯৯৪৪২২।