মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩১ মে ২০১৪, ২২:৪১
আ. কাদের মিয়া শহীদ মুক্তিযোদ্ধা (বুদ্ধিজীবী) আ. কাদের মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নিজ বাড়িতে পারিবারিকভাবে কোরআনখানি, মিলাদ-মাহফিলসহ কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া শহীদের কর্মস্থল দেবীগঞ্জ থানা মসজিদ, বাজার জামে মসজিদ ও কবরস্থান ডাংগাপাড়া মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭১ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। সুধীর রঞ্জন বিশ্বাস চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুজরা গ্রামের মুক্তিযোদ্ধা ডা. সুধীর রঞ্জন বিশ্বাসের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পারিবারিকভাবে শ্রাদ্ধ্যানুষ্ঠান, শ্মশানে শ্রদ্ধাঞ্জলি প্রদান, প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।