রাজনীতিক সামছুল আলম তালুকদারের ইন্তেকাল

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:০৭
বাগেরহাটের বরণ্যে রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা সামছুল আলম তালুকদার (৭৩) চিকিত্সাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর রাতে ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। মরহুম এই নেতার প্রথম জানাজা গতকাল শনিবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়। পরে বিকেলে মোড়েলগঞ্জ সদর, সন্নাসী বাজারে ও সন্ধ্যায় শরনখোলা সদরের রায়েন্দায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর শরনখোলা ডিগ্রি কলেজের মসজিদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধকালীন সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়া উদ্দিন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, খুলনা সিটি মেয়র মো. মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি নেতা খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মনজু প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।