ওগিলভি এ্যান্ড ম্যাথার বাংলাদেশে সমপ্রতি রাজীব হাসান চৌধুরী জেনারেল ম্যানেজার ও চিফ ক্রিয়েটিভ অফিসার হিসাবে যোগ দিয়েছেন। দেশের বিজ্ঞাপন শিল্পে তিনি খুব পরিচিত একটি নাম। তার নেতৃত্বে পরিচালিত ‘কাছে থাকুন’ এবং ‘দিন বদল’-এর মতো ক্যাম্পেইন গ্রামীণফোন এবং বাংলালিংকের অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওগিলভি বাংলাদেশের চেয়ারম্যান এবং ওগিলভি এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ডিরেক্টর জন গুডম্যান বলেন, আমরা বাংলাদেশে এমন একটি টিম বানাতে চেষ্টা করছি যারা তাদের কাজের মাধ্যমে সৃষ্টিশীলতায় এক নতুন মাত্রা আনবে। ওগিলভি বাংলাদেশ বিশ্বের নেতৃত্বস্থানীয় এবং সর্বোচ্চ পুরস্কার অর্জনকারী ওগিলভি এ্যান্ড ম্যাথার ওয়ার্ল্ডওয়াইড নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। —প্রেস বিজ্ঞপ্তি
