এশিয়ান ইউনিভার্সিটির ভিসি ড. নূরুল মোমেনের ইন্তেকাল

আপডেট : ৩১ মে ২০১৪, ২৩:১০
এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য ড. নূরুল মোমেন (৮০) ঢাকাস্থ নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই অধ্যাপকের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামে। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। কুলিয়ারচর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল জানাজা শেষে পূর্বগাইলকাটা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।