আবদুল আজিজ খান
মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আলহাজ্ব আবদুল আজিজ খান (৯০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ৬ ছেলে রেখে গেছেন। আগামীকাল সোমবার বাদ মাগরিব মরহুমের কুলখানি ৪৩, নর্থ সার্কুলার রোডে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী শুক্রবার গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আনোয়ার হোসেন রানা
টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা (৫৫) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ময়মনসিংহের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মো. ইউসুফ আলী খান
পিরোজপুরে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মো. ইউসুফ আলী খান (৭০) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
