আজ ১৯ জ্যৈষ্ঠ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৩ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:২ ও ৫। শুভবার: সোম ও বুধবার। শুভরত্ন: পান্না ও মুক্তা।
প্রকৃতিগতভাবে আপনি:মানবতাবাদী, সহানুভূতিশীল ও উষ্ণ হূদয়ের অধিকারী, বুদ্ধি প্রখর। ভদ্র, তবে মনের ভিতর অশান্ত কল্পনা সবসময় প্রভাব বিস্তার করে। দ্বন্দ্ব, সংঘাত ও ঝামেলা এড়িয়ে চলতে চান। ডিপ্লোম্যাসী আছে আপনার। ইতিহাস ও সাহিত্যের প্রতি অনুরক্ত, বাসস্থান পরিবর্তন ও ভ্রমণের প্রতি ঝোঁক আছে। সাফল্য লাভে আরও বৈষয়িক হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী টমাস হার্ডি, সুরকার এডওয়ার্ড এলগার, অভিনেত্রী নার্গিস, সাংবাদিক বোরহান আহমেদ, ক্রিকেটার স্টিভ ওয়াহ প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুুখীন হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কাজকর্মে উত্সাহ পাবেন। কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। পরের উপকার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। জাতির শত্রু সম্পর্কে সাবধান থাকুন। কেউ আজ অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে। পেশাজীবীদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের পড়াশোনায় মন বসানো কঠিন হবে। রোমান্স শুভ নয়।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ শিক্ষা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো সুযোগ আসতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ঘনিষ্ঠ কারো ব্যাপারে মানসিক চাপে ভুগতে পারেন। কোনো অপরিচিত বা স্বল্প পরিচিত ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। বিপরীত লিঙ্গের কেউ আজ আপনার কাজে আসতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ কোনো নিকট আত্মীয়ের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হতে পারে। কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ ব্যবসায়িক দিক ভালো যাবে না। বাণিজ্যিক কাজ-কর্মে বাধা সৃষ্টি হতে পারে। সামাজিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। প্রাপ্তি যোগ আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কাজ-কর্মে শৈথিল্য ক্ষতির কারণ হতে পারে। অপ্রত্যাশিত থেকে কোনো বিপদ আসতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কারো কাছ থেকে বেশি কিছু আশা না করলেই ভালো করবেন। কেউ আজ আপনাকে হতাশ করতে পারে। অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ কোন কারণে হতাশাগ্রস্ত হতে পারেন। মনের জোড় দিয়ে হতাশা কাটিয়ে উঠার চেষ্টা করুন। কোনো লোক আজ আপনার বিরোধিতা করবে। বিশিষ্ট কোনো ব্যক্তির সহযোগিতায় আজ উপকৃত হতে পারেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। শরীরে আঘাত পেতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিশেষ কোনো কাজ করার আগে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। অনুকূল সময়ের জন্য অপেক্ষা করলে ভালো করবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আত্মীয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ আগের কোনো কাজে সুফল পেতে পারেন। ঝুঁকি না নিলেই ভালো করবেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কোন সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ পারিবারিক ব্যাপারে স্বামী-স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিন। কর্ম পরিবেশ ভালো থাকবে। কারো আচরণে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ সফল হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
