The Preposition
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ইংরেজি ২য়পত্রের ২ নং প্রশ্ন অর্থাত্ The Preposition নিয়ে আলোচনা করবো। এ অংশে 6 টি শূন্যস্থান সংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে যার পূর্ণমান ৩। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ করতে হবে।
গতকালের পর
With এর ব্যবহারঃ
কোন ব্যক্তির সাথে বা সঙ্গে থাকা বুঝালে with ব্যবহূত হয়। যেমনঃ
She has gone for a walk with her child.
He is living with his aunt.
সবাইকে নিয়ে বা সকল কিছুকে নিয়ে বুঝালে with ব্যবহূত হয়। যেমনঃ
The swindler with all his associates was arrested yesterday.
কোন বৈশিষ্ট্য বুঝালে with ব্যবহূত হয়।
যেমনঃ
He is a boy with blue eyes.
This is a house with a garden.
কোন কিছু করার জন্য ব্যবহূত যন্ত্র বুঝালে with ব্যবহূত হয়। যেমনঃ
Remove the lid with an opener.
We can cut cloth with scissors.
প্রতিক্রিয়া বুঝালে with ব্যবহূত হয়।
যেমনঃ
He is angry with me.
কারণ বুঝালে with ব্যবহূত হয়।
যেমনঃ
He is trembling with fear.
The old man was shivering with cold.
কোন প্রতিষ্ঠান বা সংস্থার সদস্য বুঝালে with ব্যবহূত হয়। যেমনঃ
He is now with an insurance company.
কিছু Adjective পূর্বে ও with ব্যবহূত হয়। যেমনঃ
I am satisfied with my result.
Mrs. Rehana is pleased with her son.
To এর ব্যবহারঃ
দিকে বোঝাতে to ব্যবহূত হয়। যেমনঃ
He is going to school.
He went to Medina yesterday.
এক স্থান থেকে অন্য স্থান পর্যন্ত বোঝাতে to ব্যবহূত হয়। যেমনঃ
He is going from Dhaka to Chittagong.
আবার কোন এক সময় থেকে অন্য সময় পর্যন্ত বোঝাতে From . . . to ব্যবহূত হয়। যেমনঃ
Everyday he works from 7 a.m. to 2 p.m.
কোন কিছুর সাথে তুলনা করা বুঝাতে to ব্যহূত হয়। যেমনঃ
He is senior to me in age.
We won by six goals to three.
কোন অনুষ্ঠানে বোঝাতে to ব্যহূত হয়।
যেমনঃ
He invited me to a party.
After এর ব্যবহারঃ
কোন কিছুর পরে বোঝাতে বা সময় সম্পর্কে ধারণা ব্যক্তকরতে after ব্যবহূত হয়। যেমনঃ
We went out after lunch.
She will go home the day after tomorrow.
কোন কিছু অনুসারে নির্দেশ করতে after ব্যবহূত হয়। যেমনঃ
Dhaka was named Jahangirnagar after the name of Emperor Jahangir.
কোন কিছুর পূনরাবৃত্তি বুঝাতে after ব্যবহূত হয়। যেমনঃ
We suffer day after day/ week after week.
Against এর ব্যবহার
কারো বা কোন কিছুর বিরুদ্ধে বা বিপরীতে কিছু বলতে against ব্যবহূত হয়।
যেমনঃ
He was married against his will.
I am against this proposal.
We were rowing against the current.
কোন কিছুর সাথে লাগানো বুঝাতে against ব্যবহূত হয়। যেমনঃ
He put a ladder against the tree last night.
He was leaning against a wall.
কোন কিছুর সঙ্গে তুলনা করার ক্ষেত্রে against ব্যবহূত হয়। যেমনঃ
The salaries here are low against the rates elsewhere.
There were fifty murders this year against a hundred last year.
কোন কিছুর প্রতিরোধ বুঝাতে against ব্যবহূত হয়। যেমনঃ
This is an injection against cholera.
We should take precautions against fire.
About এর ব্যবহারঃ
কোন বিষয়ে বা কারো সম্পর্কে কিছু বুঝাতে about ব্যবহূত হয়। যেমনঃ
He is careless about his duties.
I know everything about Kamal.
কাছাকাছি কোন স্থান বা সময় নির্দেশ করতে about ব্যবহূত হয়। যেমনঃ
He is somewhere about here.
He arrived (at) about ten o’clock.
