বাবা অন্ধ তাই মজুরী খেটে সংসার চালানোর ফাকে পড়ালেখা করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মেয়ে শিউলী এবারের মাধ্যমিক পরীক্ষায় গড্ডীমারী উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। যেদিন হাত বন্ধ সেদিন উপোস। দুমুঠো অন্ন যোগানো যেখানে দায় সেখানে কেরোসিন কেনা বিলাসিতা বটে। তাই দিনের আলোতে পড়ালেখার চেষ্টা করেছে শিউলী। ধানের ক্ষেতে কাজ করার সময় একটু অবসর পাওয়া গেছে, গাছতলায় বসে সেরেছেন পড়ালেখা। এরকমই কঠোর পরিশ্রমে এ সাফল্য। দু’চোখে এখন স্বপ্ন এগিয়ে যাওয়ার। মা নবিরুন নেছা বলেন, হামার বেটি কামলা খাটি জিপিএ-৫ পাইছে বাহে, মুই এক শিক্ষিত করিই ছাড়িম যত কষ্টই হউক।’ শিউলীর এখন চাওয়া উচ্চ মাধ্যমিকের গন্ডি ভালোভাবে পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখা। কিন্তু ভবিষ্যতে পড়ালেখার খরচ জুটবে কিভাবে? পরক্ষণেই বললেন, কোন একটা ব্যবস্থা তো হবেই।
