জেলা পর্যায়ে ছোট পরিবার ধারনার উন্মেষ, এএনসি, নিরাপদ মাতৃত্ব, পিএনসি, নবজাতকের যত্ন ও পুষ্টি বিষয়ে অবহিতকরণ কর্মশালা সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশেষত শিশু মৃত্যুর হার কমানোর প্রচেষ্টায় বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও জুন ২০১৬ সাল নাগাদ এইচপিএনএসডিপির লক্ষ্যমাত্রা ২০১৫ সাল নাগাদ এমডিজির লক্ষ্যমাত্রা এবং ভিশন ২০২১ পূরণের পথে প্রধান চ্যালেঞ্জ মোকাবিলাই এই কর্মশালার লক্ষ্য। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাসের লক্ষে গর্ভবর্তী মায়েদের গর্ভাবস্থায়, প্রসবকালে ও প্রসব পরবর্তী সময়ে দক্ষ সেবাদানকারীর কাছ থেকে সেবা গ্রহণ বিশেষত সেবাকেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণের কোন বিকল্প নেই। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সর্বাত্মক প্রচেষ্টা সত্বেও নানা প্রতিকূলতা বিশেষত কুসংস্কার ও জনসচেতনতার অভাবে এ ক্ষেত্রে অগ্রগতি আশাব্যঞ্জক নয়। তাই জনসচেতনতার লক্ষ্যেই এই কর্মশালা।
