বিদেশি স্পন্সররা ইসলামী ব্যাংকের আরও শেয়ার কিনতে আগ্রহী

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:১২
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিদেশি স্পন্সররা আরও শেয়ার কিনবে বলে ঘোষণা দিয়েছে। গত শনিবার ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় তারা এ ঘোষণা দেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদী আরবের ইউসিফ আবদুল্লাহ আল রাজী বলেন, ইসলামী ব্যাংক স্থানীয়ভাবে পরিচালিত হলেও এটার মান আন্তর্জাতিক পর্যায়ের। তিনি এ ব্যাংকের আরো শেয়ার কেনার মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। বিদেশি উদ্যোক্তাদের শেয়ার বিক্রির গুজব অস্বীকার করে পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল জালাহমা বলেন, কুয়েতের চারটি স্পন্সর প্রতিষ্ঠান সুযোগ পেলে এ ব্যাংকের আরো শেয়ার ক্রয় করতে আগ্রহী। — প্রেস বিজ্ঞপ্তি