প্রিয় রং, প্রিয় শিল্পীকে অনুকরণ নতুন কিছু নয়! খুব সম্প্রতি কান উত্সবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় হুবহু হলিউড অভিনেত্রী ক্রিস্টিন চেনোওয়েথের পোশাক পরে রেড কার্পেটে এসেছিলেন। এর আগে শাহরুখ খানও টমক্রুজের পোশাক, চশমা পরেছিলেন এক অনুষ্ঠানে। ঠিক সেই পদাঙ্কই যেন অনুসরণ করলেন ঢালিউড অভিনেতা অনন্ত জলিল। অনন্ত তার প্রিয় অভিনেতা শাহরুখের একই ডিজাইনের পোশাক পরে সম্প্রতি গ্রামীণফোনের প্রেস কনফারেন্সে হাজির হন। শুধু পোশাকই নয়, দেশের জনপ্রিয় এই চিত্রতারকা শাহরুখের মেকআপ আর্টিস্ট, শাহরুখ অভিনীত ‘ম্যায় হু না’-এর ক্যামেরা ইউনিট নিয়েই তৈরি করেছেন দেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’। এমনকি শাহরুখের ডিজাইনারকে দিয়েই তৈরি করেছেন সেই একই পোশাক! এ নিয়ে তাই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে তুমুল হৈচৈ ফেলে দিয়েছেন নায়ক-প্রযোজক অনন্ত।
