ফু-ওয়াংয়ের সাথে মৌসুমী

আপডেট : ০১ জুন ২০১৪, ২০:৪৩
দীর্ঘদিন যাবত দেশে ও বহির্বিশ্বে সঠিক গুণগত মানসম্মত খাদ্যপণ্য প্রস্তুত ও বিপণন করে আসছে ফু-ওয়াং ফুডস লি.। এবার এ প্রতিষ্ঠানের সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি ফু-ওয়াংয়ের নুডলসের মডেল হিসেবে টানা দুই বছর কাজ করবেন। ৩০ মে বিকেল ৪টায় এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন ফু-ওয়াংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আহমেদ চৌধুরী (সিআইপি), স্বতন্ত্র পরিচালক নাইমুর রহমান দুর্জয়, প্রিয়ন্তীর সিইও মনোয়ার হোসেন পাঠান এবং পরিচালক কাফী বীরসহ আরও অনেকে। সেখানে জানানো হয়, খুব শিগগিরই এ কোম্পানির নুডলসের বিজ্ঞাপনের শুটিং শুরু হবে। আর সেখানে মডেল হবেন চিত্রনায়িকা মৌসুমী। শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্রিয়ন্তী’র ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন কাফি বীর। মৌসুমী সংবাদ সম্মেলনে বলেন, ‘তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে। আশা করি, তাদের কাজটিও ভালো হবে।’