বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ ধারাবাহিক ‘জার্সি নম্বর ১০’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। মঙ্গল ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ৩ জুন থেকে।
কাহিনী—আশির দশকে ঢাকার মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন মোমিন। তবে সে তার স্ত্রী বিয়োগের বিষয়টি মেনে নিতে পারে না তাই ফুটবল ত্যাগ করে। বর্তমানে ফুটবলের এই দৈন্যদশার জন্য সবাই ধারণা করে যে মোমিনদের মতো স্টার ফুটবলাররা খেলা ছেড়ে দেওয়ার জন্য দর্শকরা মাঠে যাচ্ছেন না। তাছাড়াও রয়েছে ফুটবল নিয়ে নানা পলিটিক্স, ঈর্ষা। মোমিনের কোচ সিরাজ মোমিনকে সন্তানের মতো স্নেহ করেন কিন্তু তিনিও ব্যর্থ হন মোমিনকে মাঠে ফেরাতে। শুধুমাত্র তাকে একজনকেই মাঠে ফেরাতে পারে সে সুমন্ত, তার সন্তান। কিন্তু সুমন্ত ঘৃণা করে ফুটবলকে। ক্রীড়া সাংবাদিক কড়ি এগিয়ে আসে মোমিন ও তার সন্তানের মাঝে সাঁকো রচনার জন্য। তবে মোমিনের শত্রুরা মানে মোমিনের দুরন্ত ফুটবলের জন্য যারা ‘১০ নম্বর জার্সি’ পরার সুযোগ পায়নি, তারা নানাভাবে ষড়যন্ত্র শুরু করে। এই অশুভ শক্তিধররাই এখন সমাজপতি। এই দুই দলের সংঘর্ষে ফুটবলের জয় হয় শাশ্বত কারণে। জয়ী হয় একদল বিপথগামী তরুণ। তাদের নেতৃত্ব দেয় একজন, সে সেই জার্সি নম্বর ১০। অভিনয়ে ইলিয়াস কাঞ্চন, রোকেয়া প্রাচী, সিরাজুল ইসলাম, সৈয়দ হাসান ইমাম, মনীরা বেগম মেমী, আবদুল্লাহ রানা, ইরফান সাজ্জাদ, নমিরা, মাহফুজ, পলি, পিয়াল, সুনেরা, আহমেদ ফারুক, হাসান আজাদ, বাহার, মিলন, রাজীব, তানভীর প্রমুখ।
