জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘সম্পূর্ণ নজরুল’। কাজী নজরুল ইসলাম এখনো অনেকখানিই অজানা আমাদের কাছে। আর তা জানাতেই ‘সম্পূর্ণ নজরুল’ অনুষ্ঠানটিতে নজরুলের কর্মময় বিচিত্র জীবন যাপন এবং তার সাহিত্যচর্চার বিভিন্ন দিক ফুটিয়ে তোলার চেষ্ট করা হয়েছে। অনুষ্ঠানটি গবেষনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইরশাদ আহমেদ শাহীন। প্রতি সোমবার রাত ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
