টেন মিলিয়ন ডলার
ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও রায়হান খানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, নাঈম, মিশু সাব্বির প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।
গুল বাহাদুর লজ
আজ ৯টা ৫ মিনিটে প্রচার হবে মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক ‘গুল বাহাদুর লজ’। নাটকটি কাহিনী চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম হোসেন বাবলা। নাটকটি প্রযোজনা করেছেন জেরিন মিডিয়া। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, খুরশীদুর জামান উত্পল, ফজলুর রহমান বাবু, মাসুম রেজা, আগুন, শিউলী শিলা প্রমুখ।
থ্রি কমরেডস
একুশে টেলিভিশনে আজ ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরা পরিচালনায় নির্মিত নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসান মাসুদ, শাহরিয়ার নাজিম জয় এবং আদনান ফারুক হিল্লোল। নাটকটিতে আর অভিনয় করেছেন নওশীন, অহনা, সীমানা, শামস সুমন প্রমুখ।
