নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাইল এলাকা থেকে তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পাসপোর্ট ছাড়া অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন - বৈদাশিল (৩০), সন্দীপ (৩২) ও তপন (২৬)। তারা ভারতের আসাম রাজ্যে বসবাস করে। কামতাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাকিম জানান, বন্দরের মদনপুর এলাকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে বন্দরের দিকে প্রবেশের সময়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
মাদ্রাসা অধ্যক্ষসহ ২ জন কারাগারে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় রবিবার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার আল জমিয়াতুল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ ও মুওয়াদ্দিস আবদুল আউয়ালকে কারাগারে পাঠানো হয়েছে।
