মে ধা বী মু খ

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:১০
ছাদিয়া জান্নাত ইভা ছাদিয়া জান্নাত ইভা এসএসসি পরীক্ষায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা একই বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ মদচ্ছির আলী ও মাতা জেবীন সুলতানা গৃহিণী। আবরার জিহান রাফি আবরার জিহান রাফি এসএসসি পরীক্ষায় ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা জয়নুল আবেদীন মাহবুব। নাদিয়া সুলতানা নদী নাদিয়া সুলতানা নদী এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে হারুন উর রশিদ ও সুরাইয়া বেগমের মেয়ে। নদী চিকিত্সক হতে চায়। অভিজিত কুমার মন্ডল অভিজিত কুমার মন্ডল এসএসসি পরীক্ষায় মহাদেবপুর সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল ও মাতা জ্যোত্স্না রাণী মন্ডল। অভিজিত প্রকৌশলী হতে চায়। শাকিলা ইসলাম সামান্তা শাকিলা ইসলাম সামান্তা এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে রওশনআরা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শামসুল ইসলাম ও মাতা রহিমা বেগম। শাকিলা চিকিত্সক হতে চায়। মোঃ নাঈম উদ্দিন মোঃ নাঈম উদ্দিন এসএসসি পরীক্ষায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা ব্যবসায়ী রইস উদ্দিন ও মাতা হাবিবুন নাহার (মিলা) গৃহিণী। নাঈম ডাক্তার হতে চায়। স্নেহা কওকাব স্নেহা কওকাব এসএসসি পরীক্ষায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা শেখ শফিকুজ্জামান ও মা অ্যাডভোকেট লুনা সিদ্দিকী। স্নেহা চিকিত্সক হতে চায়। মেহেরিবা রহমান (নিশাত) মেহেরিবা রহমান (নিশাত) এসএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ মোস্তাফিজুর রহমান ও মাতা ছামছুন নাহার। মেহেরিবা প্রকৌশলী হতে চায়।