সাতক্ষীরা সদর উপজেলার গাভা এবিএস নার্সিং পয়েন্টে গত শনিবার রাতে একই লগ্নে একই মঞ্চে ৬টি বিয়ে সম্পন্ন হয়েছে। মত্স্যজীবী উপজাতি এবং দরিদ্র উন্নয়ন সোসাইটির ব্যানারে এ বিয়ে সম্পন্ন হয়।
জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিয়ের পর নব দম্পতিদেরকে আর্শীবাদ করেন মত্স্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, খুলনা বিভাগীয় মত্স্য কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা মত্স্য কর্মকর্তা আব্দুল অদুদ প্রমুখ।
বর-কনেরা হলেন, কলারোয়ার বারপোতা গ্রামের মানিক সরকারের মেয়ে শ্যামলী রাণী সরকারের সাথে কলারোয়ার গৌর চন্দ্র হালদারের ছেলে সঞ্জয় সরকারের, শ্যামনগরের মুন্সীগঞ্জের মনোরঞ্জন গোলদারের মেয়ে কল্পনা রাণী গোলদারের সাথে সদরের গাংনিয়া গ্রামের বৈদ্যনাথ গোলদারের ছেলে বৃত্ত গোলদার, গাংনিয়া গ্রামের গৌর চন্দ্র মন্ডলের মেয়ে রূপা রাণী মন্ডলের সাথে ফিংড়ির মঙ্গল ঢালীর ছেলে সুকুমার ঢালীর এবং শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের কানাইলাল মন্ডলের মেয়ে মালতি মন্ডলের সাথে গাংনিয়ার নারায়ণ চন্দ্র মিত্র’র ছেলে দেবাশীষ মণ্ডলসহ ৬ জোড়া দম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে।
