মুশফিক প্রাইম দোলেশ্বরের অধিনায়ক

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:৩৮
জাতীয় ক্রিকেট লিগের দিনক্ষণ ঠিক না হলেও সংশ্লিষ্ট ক্লাবগুলো ভেতরে ভেতরে তাদের তত্পরতা চালিয়ে যাচ্ছে। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে প্রাইম দোলেশ্বর ক্লাবের নেতৃত্ব তুলে দেয়া তারই প্রমাণ। গতবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলা মুশফিক প্রাইম দোলেশ্বরের সাথে গতকাল আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন। চুক্তি সইয়ের পরই তিনি বলেন, প্রাইম দোলেশ্বরের মতো একটি ক্লাবে আসতে পেরে আমি আনন্দিত। গত বছর দুর্ভাগ্যবশত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার তারা সেই প্রত্যাশা পূরণ করবে।’ মুশফিক আরো বলেন, ‘ক্রিকেট খেলা এমনই হয়ে থাকে। আশা করবো এ বছর ভালো কিছু করার। আমাদের দলের বেশিরভাগই তরুণ ক্রিকেটার। কিছু আছে সিনিয়র খেলোয়াড়। আশা করি দুটি কম্বিনেশন অনেক ভাল হবে। মারুফ, মিজান, রনি তালুকদার, মুমিনুল, ইলিয়াস সানি, নয়ন, মুক্তার আলী, জুবায়ের, রাতুল, দেলোয়ার। সবাই অনেক পরীক্ষিত পারফর্মার। তারা শেষ ১/২ বছর ভাল ক্রিকেট খেলেছে। আশা করি এটা খুব ভাল একটা টিম স্পিরিট হবে।’ দল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশি কারা থাকছেন তা নির্ভর করে কারা কখন ফ্রি থাকছে তার উপর। আমাদের জাতীয় দলের কিছু খেলোয়াড় আছে কিছু তরুণ ক্রিকেটাও আছে। আশা করছি আমি আমার সেরা পারফর্মান্স করতে পারব। আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হল প্রিমিয়ার লিগ। নিজের পারফর্মান্স অবশ্যই এখানে কাউন্ট হয়।’