অবশেষে জাতীয় দলের দাবাড়ুরা বিদেশি কোচ পেয়েছে। গতকাল ঢাকায় এসেছেন ডাচ কোচ সার্গেই তিভিয়াকভ। বিশ্ব অলিম্পিয়াডে বাংলাদেশ দলের পুরুষ দাবাড়ুদের প্রশিক্ষণ দিতেই রুশ বংশোদ্ভূত ডাচ গ্র্যান্ড মাস্টার আজ থেকে দাবাড়ুদের প্রশিক্ষণ দিতে শুরু করবেন। একমাসের জন্য প্রশিক্ষণ দেবেন এই কোচ। ফেডারেশন সূত্রে জানা যায়, ডাচ কোচের কাছে প্রশিক্ষণ নেবেন চার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজিব ও আবদুল্লাহ আল রাকিব। তিভিয়াকভ বাংলাদেশের দাবাড়ুদের সাথে আগে থেকেই পরিচিত। কাল সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন বাংলাদেশের দাবাড়ুরা যথেষ্ট প্রতিভাবান। নরওয়ের ট্রমসোতে ১ আগস্ট শুরু হবে বিশ্ব দাবা অলিম্পিয়াড।
