বকেয়া চূড়ান্ত করে ক্রুইফকে ঢাকায় আনতে চায় বাফুফে

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:৩৯
বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এবং তার সহকারী রেনে কেস্তার ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা অনেক আগেই। কিন্তু তারা আসছেন বলে বাফুফে কোচদের সাথে যোগাযোগ করেছিলেন। জানা গেছে কোচের বেতন দেয়ার তারিখ চূড়ান্ত হলে ক্রুইফ আসবেন। বাফুফে চাইছে ৪ মাসের বকেয়া বেতনের অংশ পরিশোধ করার বিষয়টি চূড়ান্ত করেই কোচকে ঢাকা আসার কথা বলবে। মূলত বেতন না পাওয়ার কারণেই ঢাকায় আসা নিয়ে সময়ক্ষেপণ করছেন কোচ। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহগ কাল জানিয়েছেন, রেনে কেস্তার কয়েকদিনের মধ্যে ঢাকায় আসবেন। আর ক্রুইফের বিষয়টিও আমরা চূড়ান্ত করে ফেলবো।’