মৃত্যুবার্ষিকী

আপডেট : ০১ জুন ২০১৪, ২২:৪৬
শিব শংকর চক্রবর্তী সন্দ্বীপ কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিব শংকর চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে ৭৭ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। এ উপলক্ষে গত ২২ মে তার পারলৌকিক কার্যাদি সম্পন্ন হয়। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপ-প্রধান প্রতিবেদক কানাই চক্রবর্তীর বাবা। মো. মুশফিকুর রহমান রাজু চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতী সন্তান স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল মরহুম অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমানের একমাত্র ছেলে ও মেঘনা গ্রুপের সাবেক ডিজিএম মো. মুশফিকুর রহমান রাজুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি এই দিনে ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জনানো হয়েছে। দবির উদ্দীন আহমেদ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট দবির উদ্দীন আহমেদের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সিরাজগঞ্জের সোহরাওয়ার্দী সড়কস্থ নিজ বাসভবনে এবং ঢাকায় ২৬১/বি, খিলগাঁও চৌধুরীপাড়ায় কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি উল্লাপাড়া উপজেলার ইসলামপুরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সিরাজুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন ৬ নং সেক্টরের বেসামরিক উপদেষ্টা, আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার মহাজনপাড়া গ্রামে নিজ বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন মিঞা সিরাজগঞ্জ ডুমুর ইছা মিঞা পরিবারের সমাজসেবক মোয়াজ্জেম হোসেন মিঞার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর মোয়াজ্জেম হোসেন মিঞা দাখিল মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকায় সোনালীবাগ বায়তুল আজিম শহিদী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।