ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব কার্যালয়ে গত শুক্রবার কবি-সাহিত্যিক অ্যাডভোকেট শাজাহান সিরাজী, জনতা ব্যাংকের সাবেক এমডি তাহের উদ্দিন ও সমিতির উপদেষ্টা রুহুল আমিনের স্মৃতিময় কর্মজীবন নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির সভাপতি ফকির আশরাফ, হাবিবুর রহমান, ডা. এম. আর. ভূঁইয়া, এম এ সবুর, ক্যাপ্টেন জামিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। —প্রেস বিজ্ঞপ্তি
