সচিবালয়ের বাইরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সমমর্যাদার কর্মচারীরা তাদের পদকে প্রশাসনিক কর্মকর্তার পদে উন্নীত করার দাবি জানিয়েছেন। দাবি আদায়ের জন্য তারা ২ থেকে ৪ জুন কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সচিবালয় এবং সচিবালয়ের বাইরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক ও সমমর্যাদার পদগুলো একই গ্রেডভুক্ত হওয়া সত্ত্বেও সচিবালয়ে কর্মরতদের ১৯৯৫ সালে প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করা হয়। পরে উক্ত প্রশাসনিক কর্মকর্তা পদটিকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদায় উন্নীত করা হয়। যার কারণে সচিবালয়ের বাইরে কর্মরত সমমর্যাদার পদধারী কর্মচারীরা বৈষম্যের স্বীকার হয়ে দারুণ ক্ষোভ ও হতাশায় জর্জরিত। অধিকার বঞ্চিত কর্মচারীরা তাই প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ও আন্তঃঅধিদপ্তর প্রধান সহকারী-উচ্চমান সহকারী কল্যাণ সমিতি লিয়াজোঁ কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন করেছে।-প্রেস বিজ্ঞপ্তি
