বাগেরহাটে বাস চাপায় নারী নিহত

আপডেট : ২৭ মে ২০১৯, ১৪:২৬

বাগেরহাটের মোল্লাহাটে বাসচাপায় পথচারী অজ্ঞাতনামা (৬৫) এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার মধ্যরাতের কোনো একসময়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে অজ্ঞাতনামা ওই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার এসআই মলয়েন্দ্র নাথ বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বেশ কিছু দিন ধরে মাদ্রাসাঘাট বাজার এলাকায় ঘুরাঘুরি করতেন। তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/এএম