স্বাস্থ্যবান দেহ আত্মা থাকার জন্য পরিপাটি অতিথিশালার মতো। আর রুগ্ন দেহ আত্মা থাকার জন্য কারাগারস্বরূপ। - বেকন
যে সংসারে ভালো থাকতে চায় সে কখনও স্বাস্থ্যকে অবজ্ঞা করে না। - জি ডাবি¬উ ডি কার্টিজ
কোনো অজীর্ণ রোগগ্রস্ত ব্যক্তিই জীবন সম্বন্ধে কোনো সুস্থ ধারণা বহন করতে পারে না।
- উইলিয়াম ওসনার
শরীরী জীবের পক্ষে শারীরিক সুস্থতা অপেক্ষা সুখকর বিষয় আর কিছুই নেই। - অক্ষয়কুমার দত্ত
আমরা প্রায়ই ভুলে যাই যে, স্বাস্থ্যের যত্ন নেয়া আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব।
- হার্বার্ট স্পেনসার
