এল সালভেদরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক বামপন্থি বিদ্রোহী নেতা সালভাদর সানচেজ সেরেন। ৬৯ বছর বয়সী সানচেজ হলেন প্রথম গেরিলা নেতা যিনি মধ্য আমেরিকার এই দেশটি পরিচালনা করতে যাচ্ছেন।
গত মার্চে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে ‘রান অব’ ভোটে বিরোধী পক্ষের সাথে খুব ভোটের ব্যবধানে জয়লাভ করেন সানচেজ। রাজধানী সান সালভেদরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং সবার জন্য সুশাসন নিশ্চিত করার কথা বলেন। নিরাপত্তা, কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেয়াই তার সরকারের প্রধান দায়িত্ব হবে। এছাড়া সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে কাজ করে যাবেন বলেও জানান নব নির্বাচিত এই প্রেসিডেন্ট। দেশটিতে বেসামরিক যুদ্ধ শেষ হওয়ার পরও সেখানে বিভক্তি এবং সহিংসতা প্রকট আকারে রয়েছে। জানা যায়, ঐ যুদ্ধে ৭৫,০০০ লোক নিহত হয়েছিল।
