পাকিস্তানের করাচি থেকে অন্ততপক্ষে ৭টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাইকে মাথায় ও বুকে গুলি করা হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, ৭ জনেরই হাত-পা বেঁধে নির্যাতন করার চিহ্নও পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি। সবগুলো মরদেহ কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। —বিডিনিউজ