‘মনপুরা’ রিমেক নির্মাতার মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:২২
জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক অঞ্জন দাসের জীবনাবসান। গতকাল ৬টা ৪০ মিনিটে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের সংক্রমণে ভুগছিলেন তিনি। তাঁর পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘সাঁঝবাতির রূপকথা’, ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’, ‘ফালতু’, ‘ইতি শ্রীকান্ত’। অঞ্জন দাসের জীবনাবসানের খবরে শোকের ছায়া টলিউডে। শোকপ্রকাশ করেছেন টালিউডের কুশলীরা। বলিউড এবং টলিউডের শিল্পীদের একসঙ্গে নিয়ে ছবি করার যে ট্রেন্ড শুরু হয়েছিল তার অন্যতম পুরোধা ছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল শাহরুখ খান, সইফ আলি খান, রানি মুখার্জিকে নিয়ে একসঙ্গে ছবি করার, শেষ অবধি তা পূর্ণ হলো না।