শহীদ আলতাফ মাহমুদ ও রণেশ দাশগুপ্ত স্মরণে অনুষ্ঠান

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:২২
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শহীদ আলতাফ মাহমুদ ও রণেশ দাশগুপ্ত স্মরণে আলোচনাসভা ও দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।