শ্যামনগরে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

আপডেট : ০২ জুন ২০১৪, ২১:২৬
সাতক্ষীরার শ্যামনগরে সোমবার বিকালে পুলিশের গুলিতে এক মোটর সাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ ছিনতাইকারীর নাম আব্দুল কাদের (২৮)। সে উপজেলার টেংরাখালী গ্রামের সুলতান গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি আমিনুল হক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ৪/৫ জন ছিনতাইকারী দুটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় শ্যামনগর উপজেলার চণ্ডীপুর এলাকায় একটি ইটভাটার সামনে আসলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তারা পুলিশের চ্যালেঞ্জ উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে কয়েকরাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৩/৪ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ছিনতাইকারী আব্দুল কাদের গুলিবিদ্ধ হয়।