আমাদের ১৯৭১ নিয়ে লেখা ‘ব্লাড টেলিগ্রামঃ নিক্সন, কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটেন জেনোসাইড’ গ্রন্থটির জন্য ২০১৪ সালের কানাডিয়ান পুরস্কার 'লাওনেল গেলবার প্রাইজ' অর্জন করলেন গ্যারি ব্যাস। নিউজার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও পররাষ্ট্রনীতির অধ্যাপক গ্যারি ব্যাস গত শুক্রবার এ পুরস্কারটি টরন্টো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্বল কনফারেন্স হল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। বইটিতে তিনি মুক্তিযুদ্ধ, গণহত্যা, মানবতা এবং সামরিকজান্তা ইয়াহিয়া, নিক্সন, কিসিঞ্জারের ভূমিকা তুলে ধরেন। একাত্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্থার কেন্ট ব্লাড কর্তৃক ওয়াশিংটনে প্রেরিত ‘ব্লাড টেলিগ্রামগুলো স্নায়ু যুদ্ধকালীন হোয়াইট হাউসের অভ্যন্তরীণ কর্মপ্রণালীকে তুলে ধরা হয়েছে।
