মৃত্যুবার্ষিকী

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:০৭
সুবীর দত্ত পান্থ খেলোয়াড় শহীদ সুবীর দত্ত পান্থের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বরিশাল সদরের আগরপুর রোডে নিজ বাসভবনে পূজা-অর্চনা ও গীতা পাঠের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পুলিশ ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে পাক বাহিনীর ক্যাপ্টেন আজমলের নির্দেশে পান্থসহ ১০ জনকে হত্যা করে। কোহিনূর বেগম দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার খন্দকার মোশতাক আহমদ ও দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার নোমান আহমদের মা কোহিনূর বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার গ্রামে ও ঢাকার বাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।