এমপিও কতদূর?

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:১১
প্রতিষ্ঠা, স্বীকৃতি এবং যোগদানের সময় থেকেই আশায় বুক বেঁধে আছেন তাঁরা। নন এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক। চাকরি আছে, ছাত্র পড়ান তবে বেতনহীন। এটাই বাস্তবতা। ২০১২ সালের শেষ দিকে এমপিওভুক্তির জন্য আবেদন জানালে তখন আশ্বাস পাওয়া গিয়েছিল। ২০১৪-১৫ সালের বাজেট আসছে। কিছু উল্লেখযোগ্য খাত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছে মানব সম্পদ উন্নয়ন। কিন্তু শিক্ষাখাতের বিষয়ে আছে এমপিওভুক্তির জন্য বাড়তি কোনো বরাদ্দ থাকছে না। এখানে মনে একটু খটকা লাগলো। যাঁরা এমপিওবিহীন অবস্থায় রয়েছেন তাঁরা কি মানব সম্পদ নন? দীর্ঘদিন থেকে বেতন না পেয়ে পেয়ে চরম অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে চালিত হচ্ছে তাঁদের জীবন। এঁরাও তো মানব। উচ্চশিক্ষিত মানব। তাই এঁদেরও মানব সম্পদ উন্নয়নের মতো ভেবে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন। এই উচ্চশিক্ষিত মানবদের বঞ্চিত রেখে পূর্ণ মানব সম্পদ উন্নয়ন হবে না। মো. মোন্নাফ মিয়া ও কংকন কুমার সরকার, সুন্দরগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়, সুন্দরগঞ্জ,গাইবান্ধা