সুজানগরে ভিজিডি ভোগিরা পচা চাল নিতে বাধ্য হলো

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:১১
পাবনা সুজানগরে ভিজিডি ভাতাভোগীদের মাঝে নিম্নমানের পচা চাল বিতরণ করা হয়েছে। উপজেলা খাদ্য গুদাম থেকে বরাদ্দকৃত ওই চাল বিতরণ করতে গিয়ে স্বয়ং সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এক পর্যায়ে তারা নিম্নমানের খাওয়ার অনুপযোগী ওই চাল ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলেও খাদ্য গুদামে এর চেয়ে ভাল চাল না থাকায় ফেরত দিতে পারেনি বলে জনৈক কর্মকর্তা জানান। উপজেলার ১০টি ইউনিয়নে ১৭১৯ জন ভিজিডি ভাতাভোগী দুস্থ পরিবার রয়েছে। এ সব পরিবার প্রতিমাসে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩০ কেজি করে চাল পায়। ভাতাভোগীরা জানান, ইতিপূর্বে ভাল চাল দেয়া হলেও গত এপ্রিল ও মে মাসে নিম্নমানের পচা চাল দেয়া হয়।