হাইকোর্টের রিট আবেদনের প্রেক্ষিতে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার খাসপুকুরিয়া ইউনিয়ন পরিষদের সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নানা জটিলতার কারণে আটকে থাকা ১২ বছর পর এই ইউনিয়নে এ নির্বাচনের সকল প্রস্তুতি অনুযায়ী ৯টি ভোট কেন্দ্র ব্যালট পেপার প্রদান, প্রিজাইডিং, পোলিং অফিসার রবিবার বিকেলে নিয়োগ দেয় উপজেলা নির্বাচন কমিশন। কিন্তু বর্তমান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের দায়ের করা হাইকোর্টে রিট আবেদনের প্রেক্ষিতে আদালত নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করে এবং আদেশ বাস্তবায়নের জন্য রবিবার রাত ১১ টার দিকে নির্বাচন কমিশনকে অবগত করে। এজন্য নির্বাচন স্থগিত করা হয়েছে বলে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ জানান।
