শিবগঞ্জে নসিমন করিমন চালকদের স্মারকলিপি প্রদান

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:২৪
শিবগঞ্জে নসিমন, করিমন, ট্রাক্টর ও ট্রলি রাস্তায় অবাধে চলাচলের জন্য প্রায় ৪০ হাজার চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩ জন জাতীয় সংসদ সদস্যের কাছে স্মারক লিপি দিয়েছে এবং এর অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেছে। স্মারকলিপিতে বলা হয়েছে- কৃষি-নির্ভর শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে ও ১টি পৌরসভার মানুষ কম খরচে নসিমন, করিমন, ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে নিজেরা ও কৃষি পণ্যাদি বহন করতে ৬ হাজার নসিমন, ৮ হাজার করিমন, ১ হাজার ট্রলি ও ৩৫০ ট্রাক্টরে চলাচল করে থাকে। এতে প্রায় ৪০ হাজার চালক ও শ্রমিকের কর্মস্থানের ব্যবস্থা হয়েছে। ফলে প্রায় ১ লাখ মানুষের জীবন-জীবীকা চলে; কিন্তু বর্তমানে বাস ও ট্রাক মালিক সমিতির মালিকরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নসিমন, করিমন, ট্রাক্টর ও ট্রলির চলাচল সর্বত্র বন্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে নসিমন, করিমন, ট্রাক্টর ও ট্রলির ৪০ হাজার চালক ও শ্রমিক মহাবিপদে পড়েছে।