দেশজুড়ে মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০২ জুন ২০১৪, ২২:২৪
ইতিহাসখ্যাত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিকতার পথিকৃত তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী গত রবিবার পালিত হয়েছে দেশজুড়ে। এ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। মানিকগঞ্জ মানিকগঞ্জে গড়পাড়া সাধিনগর জামে মসজিদে বাদ জোহর মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি(জেপি) আয়ে্াজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিয় পার্টি (জেপি)কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি(জেপি) সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু,সহ-সভাপতি মুস্তফা জামান খোকন,সাধারণ সম্পাদক আ:জলিল,সহ-সাধারণ সম্পাদক মো: আনোয়ার হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আ:ছালাম,সাংগঠনিক সম্পাদক ্এ.কে আজাদ.যুব সংহতি সভাপতি নজরুল ইসলাম, কৃষক নেতা মাসুম মিয়া প্রমুখ। গাইবান্ধা স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। এতে জেলার শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। জাতীয় পার্টি (জেপি)র গাইবান্ধা জেলা কমিটির সভাপতি অ্যাড. ফজলে করিম আহম্মেদ পল্ল¬বের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শাম্স উল আলম হিরু, প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস, প্রবীণ সাংবাদিক স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক ও ডেইলি ষ্টারের জেলা প্রতিনিধি কে এম রেজাউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সাদুল্লাপুর গার্লস কলেজের অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, ইত্তেফাকের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, জেলা জেপি নেতা সাইফুল ইসলাম দুলু প্রমুখ। শরীয়তপুর শরীয়তপুর জেলা প্রেসক্লাবে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অনল কুমার দে -এর সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পিপি মির্জা হজরত আলী, কবি মফিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিত্ ঘোষ,চ্যানেল আই, জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, একুশে টেলিভিশন ও জনকণ্ঠ জেলা প্রতিনিধি আবুল বাসার,দৈনিক হুংকার -এর বার্তা সম্পাদক এম হারুন অর রশীদ,দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি সজীব সিকদার প্রমুখ। বামনা (বরগুনা) বরগুনার বামনায় বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মোঃ মহসিন কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গৌতম চন্দ্র সরকার, নাসিমা বেগম, ইত্তেফাক সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান, প্রভাষক আফরোজা সুলতানা, সহ-লাইব্রেরিয়ান বেবি আছমা, হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম লিটন, সাইদুস ছগির, আবদুল কুদ্দুস, , শিক্ষার্থী চাদনী আক্তার ও তমা রায়। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন প্রভাষক মোঃ কামাল হোসেন। ভেড়ামারা (কুষ্টিয়া) কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রবীণ সাংবাদিক ডাঃ এ কে এম কাওছার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাংগঠনিক সম্পাদক প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ আলাল উদ্দিন নয়ন, সদস্য হূদয় রায়হান, আলাউল ইসলাম আলো প্রমুখ। নলছিটি (ঝালকাঠি) নলছিটি প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল ও নিউ নেশন প্রতিনিধি মো. এনায়েত করিম। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের নলছিটি সংবাদদাতা এইচ.এম. আখতারুজ্জামান, প্রেসক্লাব সহ-সভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও নয়াদিগন্ত সংবাদদাতা মো. ইউনুচ আলী খান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কে.এম. সবুজ, আঃ কুদ্দুছ তালুকদার, মো. খলিলুর রহমান মৃধা,এম.মনির হোসেন, মো. আলমগীর হোসেন প্রমুখ। রাজীবপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলায় পৃথকভাবে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুই উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি জেপি’র উপজেলা আহ্বায়ক আলহাজ্ব দারোগ আলী এ তথ্য জানিয়েছেন। রৌমারী উপজেলার পাখিউড়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিলের পর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি জেপি’র কুড়িগ্রাম জেলা আহ্বায়ক রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, অধ্যাপক লুত্ফর রহমান প্রমুখ। তেরখাদা(খুলনা) তেরখাদা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এক আলোচনা সভা ক্লাবের সভাপতি প্রভাষক কে এম আলী এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাবের সাধারণ সম্পাদক এস এম মফিজুল ইসলাম জুম্মানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোল্যা জাফর আহমেদ, মোঃ শাহাবুদ্দিন বদির, শেখ আব্দুল গফ্ফার, মোঃ নাজিবুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম রেজওয়ান। সভাশেষে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।