মা’র ভয়ে স্বেচ্ছা কারাবরণ!

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৫
রাগী মা আর কাকে বলে! যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক যুবক তার মাকে এত ভয় পায় যে সে পুলিশের কাছে আবেদন করেছে যেন তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। টেনেসির নোক্সভিলের একটি বাড়িতে বাস করে তারা। মাইকেল হেক পুলিশকে সোমবার এই বলে খবর দেয় যে, তাদের বাড়িতে মাদকদ্রব্য রাখা আছে। যথাসময়ে পুলিশ এসে হাজির হয়। মাইকেল হেক পুলিশকে জানায়, মাদকের খবর মিথ্যা। সে তার মাকে ভীষণ ভয় পায়। তাই তাকে গ্রেফতার করে কারাগারে নেয়া হোক। সে রাগী মায়ের কাছ থেকে দূরে থাকতে চায়। পুলিশ তার আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার করে। তবে মাদকের খবর সত্যি কিনা তা যাচাই করতে বাড়িটি তল্লাশিও করে। যদিও মাদকজাতীয় কিছু মেলেনি তবু মাইকেলকে নিয়ে চলে যায় পুলিশ। তবে তাকে কতদিন আটকে রাখা হবে তা জানায়নি পুলিশ। -জার্নাল এক্সপ্রেস