পুঠিয়ার দুই ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন

আপডেট : ০২ জুন ২০১৪, ২৩:১৮
জেলার পুঠিয়া সদর ও জিউপাড়া ইউনিয়নে গতকাল সোমবার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬, সাধারণ সদস্য পদে ৫৫ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উভয় ইউনিয়নের ১৮ ভোটকেন্দ্রের ১২১ বুথে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। পুঠিয়া ইউনিয়নে ১০ হাজার ২৮৫ ও জিউপাড়া ইউনিয়নে ২০ হাজার ৭১৬ ভোটার রয়েছে।