শিবালয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৩

মানিকগঞ্জ শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক ওমর আলী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওমর আলী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথুলী ইউনিয়নের মো. হামেদ আলীর ছেলে।

 

বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আমির হোসেন জানান, পাটুরিয়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ওমর আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

ইত্তেফাক/ইউবি